মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান। শনিবার রাতে মুম্বাইয়ে প্রমোদ তরীতে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময় সেখানে চলছিল পার্টি। সেই পার্টি থেকেই অফিসাররা আটক করেন আরিয়ানসহ আটজনকে। এনসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পার্টি থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রনের মতো একাধিক মাদক। সব মিলিয়ে মাদক নেওয়ার অভিযোগে আটক করা হয় ছয়জন পুরুষ ও দুই জন নারীকে। এরই মধ্যে অন্যতম নাম আরিয়ান খান।
আরিয়ান ছাড়াও যে সাতজনের নাম উল্লেখ রয়েছে এই তালিকায় রয়েছে মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া ও আরবাজ মার্চেন্ট। এরই মধ্যে গেপ্তার দেখানো হয়েছে আরিয়ানসহ আরও দুজনকে। গ্রেপ্তারের পর আরিয়ানকে জে জে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এনসিবি সূত্রে জানানো হয়েছে, সেই পার্টিতে জামাকাপড়ে সেলাই করে, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখপুত্রের লেন্স রাখার বাক্স থেকেও নাকি মাদক উদ্ধার করেন এনসিবির কর্মকর্তারা। আরিয়ান এর আগেও নানা কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন।
শাহরুখ-গৌরীর প্রথম সন্তান
১৯৯৭ সালের ১৩ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শাহরুখ খান ও গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান। বাবা সুপারস্টার হওয়ার দৌলতে প্রথম থেকেই লাইম লাইটে রয়েছেন আরিয়ান।
স্নাতক
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনা করেছেন আরিয়ান। এরপর উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি, ২০১৬ সালে সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে থেকেই উচ্চতর ডিগ্রী অর্জন।
অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে প্রেম
লন্ডনে তাঁর সহপাঠী ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলী নন্দা। বেশ কয়েকবার একসঙ্গে পার্টি বা বিভিন্ন স্থানে দেখা যায় তাঁদের। সেসময় শোনা যায় একে অপরের প্রেমে পড়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি। কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন তাঁরা দুজনেই।
ক্যারিয়ার
২০০১ সালে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। তবে পর্দার সামনে নয়, পর্দার পিছনেই কাজ করতে আগ্রহী আরিয়ান। ছবিতে অভিনয় করবেন বলে একাধিকবার গুঞ্জন উঠলেও এখনো পর্যন্ত বড় পর্দায় নাম লেখানো হয়নি।
এমএমএস কাণ্ড
শনিবার মাদক মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে,তবে এটা প্রথম বার এর আগেও এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল আরিয়ানের। তবে পরবর্তীকালে সেই ভিডিওটি নকল বলে প্রমাণিত হয়। ভিডিও ক্লিপে যে ব্যক্তি ছিলেন তাঁকে হুবহু দেখতে আরিয়ানের মতো কিন্তু সে আরিয়ান নয়।
বিদেশি বান্ধবী
কিছুদিন আগেই একজন বিদেশি বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পার্টি করতে দেখা যায় আরিয়ান খানকে। শোনা যাচ্ছে বিদেশিনীর প্রেমে পড়েছেন শাহরুখ পুত্র।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৬ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৭ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৮ ঘণ্টা আগে