কোষ্ঠকাঠিন্যে ভোগেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সাধারণত কারও যদি সপ্তাহে তিন বারের কম মলত্যাগ হয়, সেটাকে চিকিৎসকেরা কোষ্ঠকাঠিন্য হিসেবে চিহ্নিত করেন। অনেকেই বলে থাকেন, মল পরিষ্কার হয় না। স্বাভাবিক মলের পরিবর্তে খুব শক্ত কিছু হচ্ছে— এ রকম উপসর্গ নিয়েই রোগীরা চিকিৎসকের কাছে যান। কোষ্ঠকাঠিন্য হলে কী করবেন:
উপরিউক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
শিশুদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা জটিল হয়ে যেতে পারে। তাদের এ রোগকে বলা হয় ‘হাস-নান ডিজিজ’। সংকোচন-প্রসারণের মাধ্যমে মলদ্বার দিয়ে যে মল বের হয়, সেগুলো শুকিয়ে যেতে পারে। শুকিয়ে গেলে স্বাভাবিকভাবে শিশুর পায়খানা হবে না। তখন অবশ্যই একজন শিশু সার্জন বিশেষজ্ঞ বা কোলন ও রেকটাল সার্জন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, আগে স্বাভাবিক পায়খানা হতো, হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, আবার নরম পায়খানা হচ্ছে। এ রকম লক্ষণের ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে কোলন বা রেক্টনি ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। কাজেই কোষ্ঠকাঠিন্য ভেবে কারও এই রোগটিকে হেলাফেলা করা উচিত নয়।
কোষ্ঠকাঠিন্য হলেই যে আপনার ক্যানসার হয়ে যাবে, তা নয়; কিন্তু এ সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে স্বাভাবিক নিয়মকানুনে যদি ভালো না হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক রোগীর বিবরণ নিয়ে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে কী কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেটি শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেবেন।
লেখক: সহযোগী অধ্যাপক
জেনারেল ও কোলো-রেকটাল সার্জন
ঢাকা মেডিকেল কলেজ

স্তন ক্যানসারে আক্রান্ত লাখ লাখ রোগী ভবিষ্যতে কেমোথেরাপি ছাড়াই নিরাপদে চিকিৎসা নিতে পারবেন বলে আশাবাদী বিজ্ঞানীরা। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এমন একটি ডিএনএ-ভিত্তিক পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা নির্ধারণ করতে পারে—কোন রোগী কেমোথেরাপি থেকে প্রকৃত উপকার পাবেন
৩ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৩ জন ও নিশ্চিত হাম রোগী ৫৩ জন।
৮ ঘণ্টা আগে
হামে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৩২ জন।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে অনূর্ধ্ব ৫০ বছর বয়সী অর্থাৎ তুলনামূলক তরুণদের মধ্যে কোলন বা মলাশয়ের ক্যানসারের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। অতি সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এর পেছনে মানুষের পরিপাকতন্ত্রে বা অন্ত্রে থাকা একটি নির্দিষ্ট বিষাক্ত উপাদানকে দায়ী করছেন, যার নাম ‘কলিব্যাকটিন’।
২ দিন আগে