
মেহেরপুরের গাংনীতে চলতি বছরে বেড়েছে মরিচ চাষ। আর্থিকভাবে লাভবান হওয়ায় মরিচ চাষে ঝুঁকেছেন চাষিরা। তবে মরিচের দাম পড়ে যাওয়ায় হতাশ তাঁরা। যে মরিচ ১০ দিন আগেও ছিল ৩০০-৩৫০ টাকা কেজি। আজ মঙ্গলবার তা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে মরিচ চাষের জন্য খরচ হয় প্রায় ১৫-১৬ হাজার টাকা। আর আবহাওয়া অনুকূল আর মরিচ ধরলে ভালো লাভ হয়। দাম ভালো আর আবহাওয়া অনুকূলে থাকলে অল্প সময়ে যে পরিমাণ লাভ হয় তা অন্য কোনো ফসলের ক্ষেত্রে সম্ভব না। আর এই মরিচ কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসে। নিজ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় তারা।
বালিয়াঘাট মাঠের মরিচ চাষি মুন্না আলী বলেন, বাজারে মরিচ এনেছিলাম। মরিচের দাম আজ খুব কম। চলতি বছরে সব চেয়ে কম দাম আজকে। মাত্র ৬৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। কারও মরিচ ৮০ টাকাতেও বিক্রয় হয়েছে। গতকালও মরিচের দাম ছিল ৭০-৮০ টাকা। খাজনা দিতে হয় কেজি প্রতি ১ টাকা। মরিচ তোলা খরচ কেজি প্রতি দিতে হয় ১০ টাকা। গত মাসের চার দিনের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয়েছিল। এ কারণে অনেক গাছ মারা যাচ্ছে। গাছ মারা গেলে লোকসান বেশি হবে।
ফেরাইল মাঠের মরিচ চাষি ইলিয়াস হোসেন বলেন, আজকে মরিচ ৬০ টাকা কেজি করে বিক্রি করেছি। চলতি বছরে মরিচের এটাই সর্বনিম্ন দাম ছিল। এমন দাম থাকলেও ভালো।
বামন্দী মাঠের মরিচ চাষি মনিরুল ইসলাম বলেন, প্রথমে যেভাবে দাম পেয়েছিলাম এতে আশা ছিল লাভবান হব। কিন্তু হঠাৎ আজ মরিচের দাম একেবারে তলানিতে। ৭২ টাকা কেজিতে বিক্রি করেছি। কেউ ৬০ আবার কেউ ৮০ টাকা দরেও বিক্রি করেছেন।
দেবীপুর বাজারের মরিচ ব্যবসায়ী উসমান আলী ইসলাম বলেন, আজ মরিচ ৬০-৮৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সরবরাহ একটু বেশি থাকায় মরিচের দাম কমেছে। আমরা যখন মরিচ কিনি তখন ক্রেতাদের কাছ থেকে মণ প্রতি দুই কেজি করে ঢলন হিসেবে নিয়ে থাকি।
দেবীপুর হাট ইজারাদার আফরুল ইসলাম বলেন, প্রথমে মরিচ একেবারে কম উঠত তখন দাম ছিল চড়া। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম ভালো। আজকে মরিচের দাম কম ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। আজকে ৪ হাজার ২০০ কেজি মরিচ সরবরাহ হয়েছে। এখানকার মরিচ জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় যায়।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছিল। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর ১ হাজার ৭১০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছি। এ বছর মরিচ চাষ বেড়েছে। মরিচ চাষ লাভ জনক হওয়ায় অনেকেই মরিচ চাষ করেছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, গাংনী উপজেলায় এবার মরিচের চাষ বেড়েছে। মরিচ চাষ লাভজনক হওয়ায় অনেকেই মরিচ চাষ করেছে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে