লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের এক দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নাগরিক আবির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। আজ মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আবির হোসেনের ভাতিজা হৃদয় হোসাইন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা অটোরিকশাচালক আবির হোসেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। বেলা ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরে অটোরিকশাটি বুড়িমারী স্থলবন্দরে পাওয়া যায়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পায়নি। আজ মঙ্গলবার সকালে জানা যায়, উপজেলার স্থলবন্দর সড়কের শূন্যরেখার পাশের নালায় আবিরের লাশ পড়ে আছে। খবর পেয়ে বুড়িমারী কোম্পানির বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হৃদয় হোসাইন আরও বলেন, ‘চাচা সাদাসিধে মানুষ ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হলো বলতে পারি না।’
বিজিবির বুড়িমারী কোম্পানির কমান্ডার বায়রোন আলী বলেন, লাশ পুলিশ নিয়ে গেছে। এটি সীমান্ত সংক্রান্ত মৃত্যুর ঘটনা নয়।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার করা লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে