
ভারতের কেন্দ্র ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদির নেতৃত্বের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ না হলে পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ রোববার বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের অপর পাশে অবস্থিত ভারতের পেট্রোপোল বন্দরে একটি সুবিশাল যাত্রী ছাউনির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পেট্রাপোল স্থলবন্দরে যাত্রী ছাউনির উদ্বোধনকালে দেওয়া ভাষণে তিনি করেন, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি এবং ক্ষমতায় এলে প্রতিবেশী (বাংলাদেশ) দেশ থেকে অবৈধ অভিবাসন বন্ধ করা হবে।
এ সময় বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেন এবং রাজ্যের জনগণকে ২০২৬ সালে রাজনৈতিক পরিবর্তনের জন্য আহ্বান জানান।
অমিত শাহ বলেন, ‘একটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীমান্ত পেরিয়ে বৈধ চলাচলের সুযোগ না থাকলে, অবৈধ উপায়ে চলাচল শুরু হয়, যা দেশের শান্তিকে ব্যাহত করে। আমি বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষকে ২০২৬ সালে (সরকার) পরিবর্তন আনার আহ্বান জানাই। আমরা ক্ষমতায় আসলে (বাংলাদেশ থেকে) অনুপ্রবেশ বন্ধ করব এবং রাজ্যে শান্তি ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে শান্তি কেবল তখনই আসবে যখন (বাংলাদেশিদের) অনুপ্রবেশ বন্ধ হবে...স্থলবন্দরগুলো দুই দেশের সংযোগ ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বাড়ায়।’
এর আগে, ‘মৈত্রী দ্বার’ নামে যাত্রী ছাউনির উদ্বোধন করেন অমিত শাহ। এই যাত্রী ছাউনিটিতে আধুনিক সকল সুযোগ-সুবিধা যেমন, ভিআইপি লাউঞ্জ, শুল্কমুক্ত দোকান, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, শিশুর খাবার খাওয়ানোর কামরা, খাবার ও পানীয়ের দোকান ইত্যাদি আছে। প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকার ওপর নির্মিত এই ছাউনির ধারণক্ষমতা ২০ হাজার এবং এই টার্মিনালেই অভিবাসন, শুল্ক এবং নিরাপত্তা পরিষেবাগুলো নিশ্চিত করা হবে।

প্রায় ছয় দশকের সদস্যপদ শেষে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ও ওপেক+ (OPEC+) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি কাঠামো’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলে জাপান শুধু মাঠের খেলাতেই নয়, দর্শক হিসেবেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। স্টেডিয়ামে ম্যাচ শেষে যেখানে অধিকাংশ দেশের সমর্থকদের রেখে যাওয়া খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল আর ময়লার স্তূপ দেখা যায়, সেখানে জাপানি সমর্থকেরা উল্টো দৃশ্য উপহার দেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাটি ধীরে ধীরে এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। তদন্তকারীরা জানিয়েছেন, কীভাবে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, তার একটি বিস্তারিত টাইমলাইন আদালতে উপস্থাপন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এসিবি চ্যানেলের সঞ্চালক জিমি কিমেলকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। কিছুদিন আগে ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কৌতুক করায় এই আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
৬ ঘণ্টা আগে