বড় বোন মেহজাবীনের দেখানো পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের পর এবার তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সন্ধিক্ষণ নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’
নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’
নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।
মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনের মডেল হয়ে।
গত ফেব্রুয়ারিতে প্রথমবার আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে ছিলেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়। বিজ্ঞাপনের প্রস্তাবটি বোন মেহজাবীনের কাছ থেকেই পেয়েছিলেন মালাইকা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৪ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৮ ঘণ্টা আগে