
চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার দুজনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে দুটি সংগীত পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠন। এর মধ্যে একটি ইসলামি ভাবধারার সাম্যের গান। এই গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান জানিয়েছিলেন, মহানগর পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গান দুটি পরিবেশন করা হয়েছে।
এর মধ্যে একটি হচ্ছে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, অন্যটি সম্প্রীতির গান ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ ঘটনায় পূজা উদ্যাপন কমিটি থেকে সজল দত্তকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিশু ফুয়াদের শরীর ও চোখ হলুদ বর্ণ ধারণ করেছে, ধীরে ধীরে পেট বড় হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এখন নিজের লিভার দিয়ে সন্তানকে বাঁচানোর স্বপ্ন দেখছেন মা।
২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ফায়ার করা শটগানের কার্তুজ ও একটি পুরোনো
৫ মিনিট আগে
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান টুটুলকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে রামপাল উপজেলার প্লানের বাজার মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামপাল থানা-পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
৭ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদে পিকনিকে গিয়ে গোসলের সময় পানিতে ডুবে নবম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম মুমুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে