
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পরিচালিত ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শনিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
এর আগে, গত সোমবার একই প্রতিষ্ঠানের ‘এমটি বাংলার জ্যোতিতে’ বিস্ফোরণের পর তিনজন মারা যান। বাংলার সৌরভের নাবিক-ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
বাংলার সৌরভে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের বার্তাকক্ষের অপারেটর নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের কাছে ৯৯৯ থেকে একটি সংবাদ আসে বঙ্গোপসাগরে বাংলার সৌরভ নামের একটি জাহাজে আগুন জ্বলছে। আমি নৌবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে জ্বলছে। আমরা কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসকে যেতে বলেছি। আমরা ১২টা ৫০ মিনিটের দিকে সংবাদটি পাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকে এটিকে বাংলার জ্যোতিতে যেভাবে আগুন লেগেছিল সেটির সঙ্গে তুলনা করছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের একাধিক সূত্র জানায়, একটি জাহাজের আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। এরপর তা আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারে না। কিন্তু এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকার দুটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসার কাজে ব্যবহৃত হতো।

রংপুর নগরী ও এর আশপাশের এলাকায় মাত্র ১০ দিনের মধ্যে তিনটি পৃথক ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই পরিবারের চার সদস্যসহ একের পর এক এই নৃশংস হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৮ মিনিট আগে
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তাঁর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ সোমবার হাইকোর্টে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণার কথা রয়েছে...
৩০ মিনিট আগে
বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীর লবণচড়ার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর...
১ ঘণ্টা আগে