
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে। আজ রোববার মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান শিশির মনিরকে নিযুক্তির বিষয়টি জানান।
পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির ও বাদী নওশের আলী রোমান।
শিশির মনির বলেন, ‘ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলে স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন। সাগর-রুনি মামলার যিনি অভিযোগকারী, তিনি আমাকে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করব। যারা তদন্ত করছে, তাদের সঙ্গে বসব। এখন র্যাব তদন্ত করছে। আমাদের জানামতে, সবচেয়ে দক্ষ তদন্ত সংস্থা হচ্ছে পিবিআই। আমরা চাইব পিবিআই তদন্ত করুক।’
নওশের রোমান বলেন, ‘এত বছর তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও মনে হচ্ছিল একটা লজ্জাজনক ব্যাপার। এখন নতুন সরকার এসেছে, নির্দলীয় সরকার। আগের সরকার মামলাটা ধামাচাপা দিয়েছিল। ওই সরকার যেহেতু নেই, আমরা মনে করছি কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত আনন্দিত বা আশা করার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যোগাযোগ করত না। ৫ আগস্টের পর তদন্ত কর্মকর্তা কয়েক দিন এসেছে বাসায়। অগ্রগতি হওয়ার মতো আমাদের কিছু জানায়নি।’

রাজশাহীর গোদাগাড়ীতে নির্মাণশ্রমিক সাবেদুল ইসলামের মৃত্যুর রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পুলিশ অপমৃত্যুর মামলা করলেও স্বজন ও গ্রামবাসীর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড; তারা দ্রুত তদন্ত ও খুনিদের শনাক্তের আহ্বান জানিয়েছেন।
৬ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকন মোশাররফ হোসেনের সদস্যপদ বাতিল করা হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা জামায়াত এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
দীর্ঘদিন বন্দী থাকা এ জনপদের বাসিন্দাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়টিতে বিষয়ভিত্তিক ২৫ জন শিক্ষকের পদ থাকলেও শুরুতে মাত্র সাতজন শিক্ষক জাতীয়করণের আওতায় আসেন। পরে একে একে ছয়জন শিক্ষক অবসরে যান।
২৫ মিনিট আগে
যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের লোকজনকে অ্যাটর্নি জেনারেল অফিসে নিয়োগ দেওয়া হয়। এটা রাজনৈতিক নিয়োগ বলা যায়। কিন্তু এইবার ফ্যাসিস্টদেরও নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল আন্দোলন–সংগ্রামে ছিলেন না। যারা ১৭ বছর আওয়ামী লীগ করত, এখন তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন। যারা ১৭ বছর আওয়ামী লীগ করত
৩৩ মিনিট আগে