
ঋণখেলাপিদের ধরতে কঠোর হচ্ছেন গভর্নর। এ জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য ধরেই আগানোর চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ ক্ষেত্রে রয়ে গেছে একটি বিপত্তি। তা হলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআইবিতে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা। সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোড করার সুযোগ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই কোনো গ্রাহকের খেলাপি ঋণের তথ্য গোপন করতে পারে। এ কারণে সিআইবিতে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি তথ্য দেওয়ার ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সিআইবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খেলাপিদের ধরতে কঠোর নির্দেশনা রয়েছে গভর্নরের। তবে সিআইবিতে অনেক ব্যাংক খেলাপি ঋণকে নিয়মিত দেখানোর কৌশল করেছে। এ জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সিআইবির ড্যাশবোর্ডে সরাসরি তথ্য আপলোডের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। এ নিয়ে কাজ চলমান রয়েছে। এরপর খেলাপি আদায়ের মহাপরিকল্পনা অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক ব্যাংকের কাছে সিআইবির তথ্য হালনাগাদের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে ফিরতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিআইবি একটি স্পর্শকাতর ইস্যু। বাণিজ্যিক ব্যাংকগুলোর দ্বারা সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে তথ্য হালনাগাদ নিয়ে গভর্নর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। নির্দেশনাও দিয়েছেন। করণীয় নির্ধারণে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডেপুটি গভর্নর নুরুর নাহার। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কমিটি করা হয়নি।’
আগে শুধু বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সিআইবির ড্যাশবোর্ডে তথ্য দিতে পারতেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের সেই ক্ষমতা খর্ব করেন স্বয়ং গভর্নর। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সিআইবিতে ঋণের তথ্য হালনাগাদের নিয়মে পরিবর্তন আনার নির্দেশ দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তাঁর নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের ঋণের তথ্য সরাসরি সিআইবির ড্যাশবোর্ডে আপলোড করার ক্ষমতা পায়। সেই সুযোগে সরকারের মদদপুষ্ট অনেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ দিয়ে সিআইবি রিপোর্টে পরিবর্তন করে খেলাপি ঋণকে নিয়মিত দেখিয়েছেন। এমনকি প্রকৃত ঋণখেলাপি হয়েও সিআইবির রিপোর্ট পরিবর্তন করে নির্বাচনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশের অন্তত ২০০ জন আওয়ামী লীগ নেতা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ এবং ব্যবসায় সুযোগ বাড়তি দিতে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর ব্যবস্থা করেছিলেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খেলাপি ঋণ নিয়মিত দেখানোর লক্ষ্যে সিআইবিতে তথ্য হালনাগাদের ব্যবস্থা করেন সাবেক গভর্নর। পাশাপাশি এ বিষয়ে পরিদর্শন ও তদন্ত বন্ধ করে রাখেন। যার ফলে খেলাপি ঋণের অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। যদিও এর ছয় মাস আগে অর্থাৎ গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।

পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে—নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই প্রত্যাশা জোরালো হয়। ছয় মাস পর সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্য প্রধান সূচকগুলো সেই আশার প্রতিফলন ঘটাচ্ছে না। কমেছে বাজার মূলধন ও লেনদেন, কমেছে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এর একটি অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে কাজ করবে; অন্যটি ডিজিটাল রূপান্তর ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা...
১ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বিপত্তি যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন ধরে একটার পর একটা নতুন সমস্যার কথা প্রকাশ করছে সরকার। সবশেষ সমস্যা হিসাবে সামনে এসেছে এলএনজিবাহী কার্গোজাহাজ দেশে পৌঁছানোর সংকট। মেরামতের পর একটি ভাসমান টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত হলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক...
৬ ঘণ্টা আগে