প্রাক্-বাজেট আলোচনা

করকাঠামোর ক্রমবর্ধমান চাপ ও একই পণ্যে বহুস্তর কর আরোপে দেশের রপ্তানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, একটি পণ্যের উৎপাদনের বিভিন্ন ধাপে আলাদা করে কর আরোপের ফলে সামগ্রিক ব্যয় বেড়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় শওকত আজিজ রাসেল বলেন, ‘আমাদের একটি পণ্য কটন থেকে শুরু হয়ে গ্রে ফ্যাব্রিকস, পরে রঙিন ফ্যাব্রিকস হয়ে তৈরি পোশাকে রূপ নেয়। কিন্তু প্রতিটি ধাপে ৩ শতাংশ করে কর আরোপ হচ্ছে। এতে মোট করের বোঝা ১২-১৪ শতাংশে দাঁড়াচ্ছে। পণ্য এক হলেও বারবার কর আরোপ আমাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।’
একই সঙ্গে প্রণোদনার ওপর কর আরোপের বিরোধিতা করে শওকত আজিজ রাসেল বলেন, প্রণোদনার ওপর কর আরোপ করলে সেটি প্রণোদনার মূল ধারণার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে যায়। এ কারণে রপ্তানি আয়ের ওপর উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশে নামিয়ে আনা এবং রপ্তানি ভর্তুকির ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব দেন তিনি।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, কর রিটার্ন অনলাইনে দাখিলের সুযোগ সম্প্রসারণ করা হয়েছে এবং এ ধরনের অনেক সুবিধা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে শিল্প খাতের প্রতিনিধিরা মনে করছেন, বাস্তব প্রয়োগে এখনো বেশ কিছু জটিলতা রয়ে গেছে।
শওকত আজিজ রাসেল আরও বলেন, বিশ্ববাজারে বর্তমানে প্রায় ৭০ শতাংশ তৈরি পোশাক ম্যান-মেড ফাইবারনির্ভর হলেও বাংলাদেশ এখনো এ খাতে পিছিয়ে রয়েছে। নতুন ফাইবার আমদানিতে কর ও শুল্ক সহজ করা গেলে এ খাতে অগ্রগতি সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
সবুজ জ্বালানিতে বিনিয়োগ প্রসঙ্গে শওকত আজিজ রাসেল বলেন, সোলার প্যানেল স্থাপনে একাধিক এইচএস কোডের জটিলতা রয়েছে, যা উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত বাধা সৃষ্টি করছে। এটি একটি কোডের আওতায় আনা হলে শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।
এ ছাড়া, বন্ড ও কমার্শিয়াল আমদানিতে একই পণ্যের ভিন্ন মূল্য নির্ধারণের বিষয়েও প্রশ্ন তোলেন শওকত আজিজ রাসেল। তাঁর মতে, এতে বাজারে বৈষম্য সৃষ্টি হয় এবং করব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়। একই সঙ্গে ভ্যাট ও অগ্রিম কর ফেরতে বিলম্ব শিল্পের নগদ প্রবাহে চাপ সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে, করকাঠামোর জটিলতা ও নীতিগত অসামঞ্জস্য দূর না হলে রপ্তানি খাতের সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে—এমনই সতর্কবার্তাও রাখেন বিটিএমএ সভাপতি।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে