জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর বলাকা ভবনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, বহর সম্প্রসারণ এবং নিরাপত্তাব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে, গত শনিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নবগঠিত বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।
সভায় উপস্থিত পরিচালকদের মধ্যে ছিলেন—অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামানসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা। পদাধিকারবলে সভায় উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।
বিমান কর্তৃপক্ষ জানায়, সভায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, সেবার মান উন্নয়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডে কার্যক্রমকে আরও সুসংহত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বহর সম্প্রসারণ ও নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরীর...
১ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন...
২ ঘণ্টা আগে
ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে...
২ ঘণ্টা আগে