
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)। তাঁরা ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী-মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঘরের সামনে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে ওঠার সময় লোহার দরজায় লেগে বিদ্যুতায়িত হয় সে। বিদ্যুতের তার ছিঁড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তাঁদের একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
নিহত আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম।’
এ বিষয়ে আতাইকুলা ওসি হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন তিনি।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৫ ঘণ্টা আগে