
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত সেনা কর্মকর্তা হলেন—লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। তরুণ এ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে কমিশন লাভ করেন।
সেনা সদর দপ্তর জানায়, গতকাল রাত ৩টার দিকে সেনাবাহিনীর চকরিয়া ক্যাম্পে খবর আসে যে একটি ডাকাতির ঘটনা ঘটছে। খবর পেয়ে সেনাবাহিনীর তানজিমসহ সবাই ঘটনাস্থলে যান। ৪টার দিকে সেখানে ডাকাতেরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আরও জানানো হয়, এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদের ধাওয়া করেন। তখন ডাকাতেরা তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল হতে ৩ জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করেছেন তারা।
দেশের সেবায় তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব...
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শন করেন তিনি। এরপর শনিবার রাতেই প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে