
এত দিন খেলাটা দেখেছেন ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে। এবার নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের টেস্ট দেখলেন বিসিবির একজন পরিচালক হিসেবে। চেন্নাইয়ে তাঁর সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। দুজনের একসঙ্গে বসে খেলা দেখার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।
সেই ছবিতে নির্বাচক হান্নানের মুখে চওড়া হাসিই দেখা গেল। নির্বাচকের মুখে হাসি থাকলেও বাংলাদেশের হাসি কেড়ে নিয়েছে ভারতীয় দল। চেন্নাই টেস্টে সফরকারীদের সঙ্গী হয়েছে বড় ব্যবধানের হার।
ম্যাচের পর বিসিবি পরিচালক ফাহিম বললেন, ‘ম্যাচের ফল হিসাব করলে খুব হতাশার। সম্প্রতি পাকিস্তানে যেভাবে খেলে সাফল্য পেয়েছি, সে হিসাবে এমন পরাজয় খুবই হতাশার। ভারত খুব শক্তিশালী দল। ওদের শক্তির তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি সত্যি। তবে আমাদের সেরাটা দিতেও ব্যর্থ হয়েছি। প্রথম দিনের শেষ সেশনে খুব বাজে বোলিং করে তুলনামূলক রান বেশি দিয়ে ফেলেছি। সেখান থেকে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেছি। আমাদের ছন্দ ধরে রেখে খেলা উচিত ছিল।’
এই আক্রমণের বিপরীতে বাংলাদেশ যতটা প্রতিক্রিয়া, বিশেষত ইতিবাচক ইনটেন্ট দেখাতে পেরেছে, সেটা একটা অভিজ্ঞতা হিসেবে দেখছেন ফাহিম, ‘এ রকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য। আক্রমণাত্মক বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ততা থাকা জরুরি। যেভাবে চ্যালেঞ্জটা আসে বোলারদের কাছ থেকে, সেটা মোকাবিলা করার মতো মানসিক স্কিল, শারীরিক স্কিলে কিছুটা ঘাটতি আছে আমাদের। এসব নিয়ে কাজ করতে হবে।’
এর সঙ্গে ফাহিম আরও যোগ করলেন, ‘আমরা যদি হঠাৎ প্রত্যাশা করি চ্যালেঞ্জের মুখে পড়ে কোনোভাবে পার পেয়ে যাব, ব্যাপারটা সহজ নয়। আমাদের গোড়া থেকে কাজ শুরু করতে হবে। দুর্বল জায়গাগুলোয় কাজ করতে হবে, যেন পরের চ্যালেঞ্জগুলোর জবাব দিতে পারি।’

২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
৩৬ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে