ঋষভ পন্ত খেলেন কোন দলের হয়ে? আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ের সময় যেভাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজাতে বললেন, দেখে ভারতীয়রা মনে করতে পারে এ দেখি ‘ঘরের শত্রু বিভীষণ’!
উইকেটে ব্যাট হাতে পন্ত, ফিল্ডিংও সাজিয়ে দিতে বলছেন তিনি! অবাক না হয়ে কি পারা যায়? আজ বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় শান্তকে সাহায্য করতে দেখা যায় ভারতের উইকেটরক্ষককে। লেগ সাইডের দিকে ইঙ্গিত করে এ সময় পন্ত বাংলাদেশ অধিনায়কের দিকে তাকিয়ে বলেন, ‘এদিকে একজন আসবে। এখানে একজন কম ফিল্ডার আছে।’
পাঁচ দিনের টেস্ট। চেন্নাইয়ের গরমের সময় ক্লান্তি কাটাতে একটু মজা করতেই এমনটা করেছেন পন্ত। তাঁর প্রস্তাব মেনে শান্তও ফিল্ডিং সাজিয়েছেন। মিডউইকেট জায়গায় একজন ফিল্ডারও বাড়ান বাংলাদেশ অধিনায়ক।
তারপরও পন্তকে ফেরাতে হিমশিম খেতে হয়েছে শান্তকে। প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় ব্যাটার। ১২৮ বলে ১০ চার ও ২ ছয়ে করেছেন ১০৯ রান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া পন্ত ছুঁয়েছেন একটি মাইলফলকও। টেস্টে ভারতের উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি এখন তাঁর। এই তালিকায় তিনি পাশে বসেছেন মহেন্দ্র সিং ধোনির।
চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দিন করেছে ৪ উইকেটে ১৫৭ রান নিয়ে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৩৫৭ রান।
২০২৬-২৭ মৌসুমের লা লিগায় তিন ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দুই দলই পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা। রিয়ালের সামনে আজ রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ সময় আজ রাত ১ টায় জোসে মরিনিওর দলকে আতিথেয়তা দেবে রিয়াল বেতিস। এক নজরে দেখে নিন
৩ মিনিট আগে
কোটি কোটি ফুটবলপ্রেমীকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে বিদায় বলেছেন লিওনেল মেসি। অবসরের খবর শুনে সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে দেখা যায় একের পর এক আবেগঘন পোস্ট। ভক্ত-সমর্থক থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থ, পরিবারের সদস্য, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এমনকি হোসে মরিনিও—কেউ বাদ যাননি। এবার প্রথমবারের মতো
৩৩ মিনিট আগে
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস-সেন্ট লুসিয়া কিংস নাকি দাসুন শানাকা-সেন্ট লুসিয়া কিংস—আজ ভোরে গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচটিকে চাইলে যেকোনো কিছুই বলা যায়। এক শানাকার রানই তো পুরো সেন্ট লুসিয়া মিলে করতে পারেনি। লঙ্কান এই ক্রিকেটারের রেকর্ড গড়ার দিনে গ্রস আইলেটে স্বাগতিক কিংস হেরেছে বাজেভাবে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেট শেষ হয়ে গেছে—এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং তাঁর দায়িত্ব নেওয়ার পর ওয়ানডেতে দলের উন্নতি হয়েছে বলে পরিসংখ্যানও তুলে ধরেছেন
২ ঘণ্টা আগে