
রাজশাহীর দুর্গাপুরে বেপরোয়া চাঁদাবাজি, দোকানপাট দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। মন্টু জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
গতকাল সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে শোকজের বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, গত ৩১ আগস্ট জেলা বিএনপির কাছে দুর্গাপুর পৌরসভা বিএনপি কমিটি সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর বিরুদ্ধে অভিযোগ আসে। এতে বলা হয়, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টুর ছত্রচ্ছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌর ও উপজেলায় চাঁদাবাজি, দোকানপাট দখলসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন।
এ সংগঠিত কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় কেন সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে সাইদুর রহমান মন্টুকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, মন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলা কমিটির নেতারা বসে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৫ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৫ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৬ ঘণ্টা আগে