
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচারে’— যোগ দেবেন। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বেশ কয়েক দিন ধরেই ‘তামান্না আক্তার ইয়াসমিন (Tamanna Aktar Yesmin)’ নামের একটি অ্যাকাউন্ট থেকে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পদত্যাগের পত্র নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার দাবিতে বিভিন্ন ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। অ্যাকাউন্টটির কাভার ফটোতে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক নারীর ছবি। প্রোফাইলের ছবিতেও একই নারীর ছবি দেওয়া।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় অ্যাকাউন্টটি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়, প্রোফাইলের এই নারী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। এর মধ্যে আছে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও আল জাজিরা থেকে পাওয়া রিপোর্ট জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরার দাবি।
আবার দুপুর আড়াইটায় দেওয়া আরেকটি পোস্টে এই দাবির পক্ষে কিছু ছবি পোস্ট করা হয়েছে। একই অ্যাকাউন্ট থেকে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় দেওয়া একটি পোস্টে দাবি করা হয়, তামান্না আক্তার ইয়াসমিন দাবি করা এই নারী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়ে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করেছেন। পোস্টে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একই নারীর উপস্থিতি নিয়ে কিছু ছবি যুক্ত করা হয়েছে।
একইভাবে গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক নারীর করমর্দনের কয়েকটি ছবি ও ভিডিও প্রচার করে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে।
এসব দাবির সত্যতা যাচাইয়ে ছবিগুলো যাচাই করে দেখা যায়, তামান্না আক্তার ইয়াসমিন নামের অ্যাকাউন্টটিতে ব্যবহৃত নারীর ছবিগুলো আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমির। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, তিনি ২০১৬ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। রিম দুবাইতে ওয়ার্ল্ড এক্সপো–২০২০ আয়োজন করার জন্য সংযুক্ত আরব আমিরাতের হয়ে নেতৃত্ব দেন। পরে এক্সপো–২০২০ দুবাই মেগা–ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
রিম ইব্রাহিম আল হাশিমির জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ও ভিডিও তামান্না আক্তার ইয়াসমিন নামের অ্যাকাউন্টটি থেকে শেয়ার করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে প্রাসঙ্গিক রেখে ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেমন, আজ দুপুর ১টায় অ্যাকাউন্টটি থেকে পোস্ট দিয়ে দাবি করা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরার দাবিতে প্রচারিত ছবিগুলো যথাক্রমে ২০২১ ও ২০২৩ সালে জাতিসংঘে রিম ইব্রাহিম আল হাশিমির উপস্থিতি নিয়ে।
শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং আল জাজিরা থেকে পাওয়া রিপোর্ট জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরার দাবিতে প্রচারিত ছবিগুলো গত বছর জাতিসংঘের ৭৮ তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার দাবিতে পোস্ট করা ছবি ও ভিডিও ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে পাওয়া যায়। ওই ছবি ও ভিডিওতে উপস্থিত নারীও আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমি।
অর্থাৎ আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির বিভিন্ন সময়ের পুরোনো ছবি ও ভিডিও দিয়ে তামান্না আক্তার ইয়াসমিন নামের অ্যাকাউন্টটিতে পোস্ট করে দাবি করা হচ্ছে, এসব ভিডিও ও ছবি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কে এই তামান্না আক্তার ইয়াসমিন?
তামান্না আক্তার ইয়াসমিন নামের আলোচিত ফেসবুক অ্যাকাউন্টটির প্রোফাইলে দাবি করা হয়েছে, তামান্না বাংলাদেশের দিনাজপুরে বসবাস করেন এবং প্রোফাইলে দেওয়া তথ্যানুযায়ী, তামান্না আক্তার ইয়াসমিন বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা মানব কল্যাণ সোসাইটি, শেখ রাসেল মানব কল্যাণ সোসাইটিসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত।
তবে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা মানব কল্যাণ সোসাইটি, শেখ রাসেল মানব কল্যাণ সোসাইটি নামে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। অ্যাকাউন্টটির বন্ধু তালিকায় ৪ হাজার ৯০০ বন্ধু রয়েছে।
অনুসন্ধানে একই নামে ফেসবুকে বাংলায় ‘তামান্না আক্তার ইয়াসমিন’ লেখা একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। ওই অ্যাকাউন্টে বন্ধু সংখ্যা ১ হাজার ৭০০ জন। অ্যাকাউন্টটি ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে নিষ্ক্রিয়। এই অ্যাকাউন্টেও বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সাম্প্রতিক সময়ের মতোই একইভাবে প্রোপাগান্ডা ছড়াতে দেখা গেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আমরা ধারণা করছি বাংলাদেশে মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে’— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্য একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১৯ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও কটাক্ষ করায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। গত ৩ জুলাই আলোচিত দাবিতে ফেসবুকের একাধিক...
১ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি কক্ষে এক শিশু আরেক শিশুকে বারবার চড়, থাপ্পড় ও কামড় দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসা তৃতীয় একটি শিশুও আক্রমণের শিকার হয়।
৪ দিন আগে
ছবিটি শেয়ার করে একটি এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় দাবি করা হয়, ‘১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ আসরের একটি বিরল ছবি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কেউ কি বলতে পারবেন এই আসরের উদ্বোধনী ম্যাচে কোন দুটি জাতীয় দল মুখোমুখি হয়েছিল? চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং উত্তর বের করার চেষ্টা করুন।’
৪ দিন আগে