অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্লাকে (৩৫) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
আজ বিকেলে ফরিদপুর জজকোর্টের আইনজীবী অ্যাড. শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার মৃত. গিয়াসউদ্দিন মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় এসআই মো. জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা করেন। পরে পুলিশ এ ঘটনা দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ওয়ারী বিভাগের যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর জুরাইন রেলগেট থেকে জুরাইন বালুর মাঠ বাজার ও তার আশপাশের এলাকায় এই অভিযান চলে।
৩ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫ টন চাল চুরি করে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
৬ মিনিট আগে
মেহেরপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে হাবিল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।
৭ মিনিট আগে
বিএনপি কর্মী মো. বেল্লালকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ নির্দেশ দেন।
১২ মিনিট আগে