টেস্টে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে। সৌরভ গাঙ্গুলী গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না। তবে শুবমান গিল কথা বলেছেন ভিন্ন সুরে।
যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না, সেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর খোদ পাকিস্তানের ক্রিকেটারসহ ভারত-ইংল্যান্ডের ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। পাকিস্তান দুর্গ জয় করে নাজমুল হোসেন শান্তরা এবার যাবেন ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরেফিরে আলোচনায় আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা। জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে গিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাকিস্তানে সত্যিই অসাধারণ।’
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। যেখানে ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বাঁচিয়েছেন লিটন ও মিরাজ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথমবারের মতো ১০ উইকেট। বাংলাদেশকে টেস্টে সামলানোর টোটকা দিলেন গিল, ‘তাদের পেসার ও মিডল অর্ডার ব্যাটাররা চাপ যেভাবে সামলেছেন, সেটা খাটো করে দেখার সুযোগ নেই। আমার মতে দারুণ লড়াই হবে।’
২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে গিল চার সেঞ্চুরি করেছেন। যার দুটিই এসেছে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ বছরের শুরুতে। দুর্দান্ত ছন্দ গিল ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় এই ব্যাটার। পাশাপাশি তাঁর ক্যারিয়ারের দুর্বল দিকের কথাও উল্লেখ করেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি যখন তিন নম্বরে ব্যাটিং করেছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো করছিলাম। ২০ ও ৩০-এর ঘরে রান করতাম। তবে সেগুলো বড় স্কোরে রূপ দিতে পারতাম না। যখন ফিরেছি, জানতাম যে পারফরম্যান্স ভালো করতে হবে। সামনে এগিয়ে যেতে চাই। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে চাই।’

২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
২১ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে