হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিমানবন্দর গোলচত্বর এলাকায় এই মানববন্ধন করা হয়।
সর্বস্তরের জনগণের ব্যানারে তিন শতাধিক বিএনপি নেতা কর্মীরা এতে অংশ গ্রহণ করেন। তাদের ব্যানারে লেখা ছিল, ‘মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসাবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস ছাত্তার সরকারের সময় দেয়া নামকরণ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহাল করতে হবে।’
মানববন্ধন চলাকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ জনগণ, বাংলার মানুষ এই বিমানবন্দরকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে দেখতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। তাহলে এ সরকার প্রতি জনগণ কৃতজ্ঞ থাকবে।’
মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সদস্য আকবর আলী, আলাউদ্দিন সরকার টিপুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য, লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছিল।
৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে আবির চন্দ্র রায় বিপ্লব (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।
৪ মিনিট আগে
চিকিৎসায় অবহেলা, প্রশাসনিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার ও পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলোচিত এ এফ এম আতিকুর রহমানকে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
নওগাঁর মান্দার পরানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে এক নারী শিক্ষককে কুপ্রস্তাব, হেনস্তা, হুমকি ও জুতাপেটার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইউএনও ও মান্দা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগে