শেখ হাসিনা সরকারের ‘মদদপুষ্ট’ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
দলটির ত্রাণ সংগ্রহ কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জাহিদ হোসেন বলেন, ‘এখন অতীব জরুরি নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অতীব জরুরি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা। কারণ, এই দুটা প্রতিষ্ঠানে বিগত সরকারের সুবিধাভোগীদের বসিয়ে রাখা হয়েছে। এই সমস্ত সুবিধাভোগীদের ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল...তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
শেখ হাসিনা শাসনামলে গঠিত নির্বাচন কমিশন তাদের ‘তল্পিবাহক’ ছিল অভিযোগ করে তিনি বলেন, ‘এই দেশের বিগত রেজিম যেটি ছিল, সেটিকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে, সেটি হলো এই ভুয়া নির্বাচন কমিশন। তারা দলদাস তল্পিবাহক একটি কমিশন। ওই ফ্যাসিস্ট সরকারের পতন হলে আজকেও তাদের গঠন করা নির্বাচন কমিশন বহাল তবিয়তে বসে আছে।’
জাহিদ হোসেন বলেন, ‘যারা গত ৭ জানুয়ারি “আমি আর ডামি”র নির্বাচন করেছে, যারা একসময়ে দিনের ভোট রাতে করেছে, যারা একসময়ে বিনা ভোটে এমপি উপহার দিয়েছে, বর্তমান এই কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি, এই নির্বাচন কমিশনের বোধোদয় হওয়া উচিত। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশন গঠনের। অন্যথায় সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না।’
একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘দুদকের যে সমস্ত কমিশনার ও কর্মকর্তারা এখনো বসে আছেন বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, অতীব জরুরি দুদক পুনর্গঠন করা। কারণ, দুদকে পতিতদের আত্মীয়স্বজন, তাঁদের সুবিধাভোগী লোকজনকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দলসহ দেশের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে।’
সংবাদ সম্মেলন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যসচিব আবদুস সালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে দলীয়করণের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া...
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের মানুষের ভালোবাসা আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির প্রতি গড়িমসির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি..
১৫ ঘণ্টা আগে