
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেল, বিদ্যুতের পর এবার এলপিজির দাম বৃদ্ধির প্রতিক্রিয়া জানতে চাইলে পরওয়ার বলেন, ‘আমরা এটার তীব্র নিন্দা জানাই। নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে।’
নিন্দা শব্দের একটা ওজন আছে না—এমন প্রশ্ন রেখে পরওয়ার আরও বলেন, ‘যে সরকার ছয় মাসে তিনবার তেলের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়—নিন্দা নয়, এর জন্য আমরা ঘৃণা প্রকাশ করি। অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মন্তব্য করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘সরকারকে আমরা জনদুর্ভোগ বিবেচনায় নিতে বলছি।’ তিনি বলেন, টাকাপয়সার অভাব, তাই সিন্ডিকেট ব্যবসা করে নেতা-মন্ত্রীদের ছেলেমেয়ে, আত্মীয়স্বজন, দোস্ত-বন্ধু সবার পকেটে টাকা যাবে। কোথায় দাম বাড়াবে, কোথায় মেগা প্রজেক্ট দেবে—নানান কায়দায় ইনকামের একটা ব্যবস্থা করা হচ্ছে, এটা আয়-উপার্জনের জন্য বানানো একটা হাট। সেই হাটের ভাগ-বাঁটোয়ারা হচ্ছে।

ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে
১ দিন আগে
নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নারীদের বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার ও নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে তাদের পাশে দাঁড়াতে হবে।
১ দিন আগে
জামায়াত সেক্রেটারি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেত না। অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখত।
১ দিন আগে