সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানাতেও হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পরিবর্তন। ডিএমপির ৫০ থানার সবগুলো থানার ওসিকেই সরিয়ে দেওয়া হয়েছিল চলতি সপ্তাহে। এবার ১৪টি থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাঁদের পদায়ন করা হয়।
মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায়, মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানায়, মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায়, মুহাম্মদ আজাহারুল ইসলামকে শাহবাগ থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৩ আগস্ট বদলি করা হয় ডিএমপির ১৮ ওসিকে। এরপর ১৮ আগস্ট ডিএমপির ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ জারি করা হয়। অর্থাৎ, ডিএমপির সব থানার ওসিই বদলি হয়েছিল।

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সাগরপাড় ঘেঁষে শুরু হয়েছে নতুন সড়ক নির্মাণের কাজ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিদেশি অর্থায়নে বালিয়াড়িতে এ সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলা কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা-নীলকুঠি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার...
২ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাত থেকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট শুরু হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে