
গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি বেড়েছে। এতে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিট থেকে ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত শনিবার ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কপাবিকে কর্তৃপক্ষ।
কপাবিকের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহেরর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৯ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। লেকে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।
এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৯৪ দশমিক ৭৬ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও সোমবার বেলা ১১টা পর্যন্ত লেকে ৯৮ দশমিক ২৫ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই লেকে পানির পরিমাণ রুলকার্ভের চেয়ে বেশি রয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৫ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২০ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২২ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে