
আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশ দেন তিনি।
পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাঁরা বৃহস্পতিবারের মধ্যে যোগদান করবেন না, আমরা বুঝব তাঁরা চাকরিতে যোগদানে আর ইচ্ছুক নন। এ বিষয় র্যাবের মহাপরিচালক, আইজিপি, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।’
তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। সব দোষীকে শাস্তির আওতায় আনা হবে।’
এই উপদেষ্টা বলেন, ‘অনেকে ফোনে ডাকাতের কথা বলেন। তখন বলি, আল্লাহকে ডাকেন।’
এ সময় সড়কে আন্দোলনরত আনসার সদস্যদেরও সরে গিয়ে কাজে যোগদানের নির্দেশ দেন।
চাঁদাবাজদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ চাঁদাবাজি করবেন না। জনগণকে কষ্ট দেবেন না। যাঁরা চাঁদাবাজি করবেন, তাঁদের ওখানেই ধরে ফেলা হবে।’
রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার লোকজনকে সামলান। মানুষের ওপর থেকে নিচে পড়তে সময় লাগে না। ইতিমধ্যে এক হাজার লোক রক্ত দিয়েছে।’

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ শুক্রবার তিনি দেশে ফেরেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের প্রেক্ষিতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে আজ শুক্রবার সকালে হরমুজ প্রণালির কাছাকাছি এসে পৌঁছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে আলোচ্য বিলের বদলে অন্য বিলের প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলনকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।
৩ ঘণ্টা আগে