Ajker Patrika

জাতীয় সংসদ গ্যালারি থেকে এখন অধিবেশন দেখতে পাবে ১৫০ শিক্ষার্থী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জাতীয় সংসদ গ্যালারি থেকে এখন অধিবেশন দেখতে পাবে ১৫০ শিক্ষার্থী
ফাইল ছবি

জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট আসনসংখ্যা ১৫০ করা হয়েছে। এর আগে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল ৫০টি আসন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের প্রেক্ষিতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন। যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করাবে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত