
জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে আলোচ্য বিলের বদলে অন্য বিলের প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলনকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।
আজ শুক্রবার সকালের অধিবেশনে আমানত সুরক্ষা বিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব ওঠার সময় এ ঘটনা ঘটে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ রহিত করে যুগোপযোগীভাবে পুনঃপ্রণয়নের লক্ষ্যে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চান। স্পিকার অনুমতি দিলে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন।
এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলার আহ্বান জানান। প্রস্তাব তোলার পর কণ্ঠভোটের আগে সাইফুল আলম কথা বলার সুযোগ চান।
তখন স্পিকার তাঁকে জিজ্ঞেস করেন, ‘মাননীয় সদস্য সাইফুল আলম ঢাকা-১২, আপনি কিসের ওপরে, কোন বিলের ওপর আপত্তি দিতে চান?’ জবাবে সাইফুল আলম বলেন, ‘আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ সংরক্ষণের পক্ষে কথা বলতেছিলাম।’ তখন স্পিকার বলেন, ‘এটা তো উত্থাপন করা হয় নাই, এই নামে কোনো বিল নাই তো এখন।’ এরপর সাইফুল আলম বলেন, ‘আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।’
এ সময় স্পিকার সাইফুল আলমকে উদ্দেশ করে বলেন, ‘মাই গড! মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচির মাধ্যমে আপনি বাধা দিচ্ছেন।’
বিরতির আগে বৈঠকের শেষ দিকে বিরোধীদলীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রথমে যে কার্যতালিকা তাঁদের দেওয়া হয়েছিল, সেখানে ‘ব্যাংক রেজুলেশন আইন’ ছিল। সেটি আলাদাভাবে আসবে কি না, তা নিয়ে তাঁরা বিভ্রান্তিতে পড়েছেন।
জবাবে স্পিকার বলেন, ‘পরে আসবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইনগতভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে এই তদন্ত কমিটি করা যায়নি। আজকেই তদন্ত কমিটি করা হবে, তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
১ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে
ক্ষমতার পটপরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তাঁরা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) জমা দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
এবার কোরবানির ঈদে সারা দেশের মাঠপর্যায়ে সংগ্রহ এবং সংরক্ষণের বাইরে থেকে গেছে ৩০ থেকে ৩৩ লাখ চামড়া। এসব চামড়ার বেশির ভাগ নষ্ট হওয়ার আভাস মিলেছে। ঢাকাসহ সারা দেশে পানির দরে বিক্রি হয়েছে গরুর চামড়া। ছাগলের চামড়ার তো অনেক জায়গায় দামই মেলেনি। তাই চামড়া বিক্রি করতে এসে মৌসুমি ও ছোট চামড়া ব্যবসায়ীরা ক্ষতির
১৩ ঘণ্টা আগে