
পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উধ্বতন কর্মকর্তারা আজ দুপুর থেকে এক সঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ালেসে আর নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।
পুলিশ সদর দপ্তরের তিন জন পরিদর্শক আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা কই গেছে তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল।
আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাডে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান।
এর আগে যাত্রাবাড়ী থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন থানার ওয়ারলেসে (ভিক্টর–৩) ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলে। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না।
এবিষয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে