
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতে আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশটির পার্লামেন্ট লোকসভায় প্রতিনিধিত্বকারী প্রধান প্রধান দলগুলোর প্রতিনিধিরা এ সভায় যোগ দেন। ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে সভায় নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ফেসবুকে শেয়ার করা এক পোস্টে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, জয়শঙ্কর সভায় বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি একটি চলমান ঘটনা। ভারত সরকার সঠিক সময় বেছে নিয়ে সে অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেবে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঘটনাবলির ওপর নজর রাখা হচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা যাতে নিরাপদ থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে।’
লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজ্জু সভার আলোচনায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার গতকাল সোমবার দেশত্যাগ করা এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর থেকে নিকটতম প্রতিবেশী ভারত পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শেখ হাসিনার কিছুদিন দিল্লিতে অবস্থানের কথা রয়েছে। তাঁর মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ দিল্লিতে থাকেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া ঢাকার সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে।
কোটা সংস্কার আন্দোলনের টানা কর্মসূচি ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সবাইকে শান্ত থাকার এবং উসকানিমূলক কথা না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যা বলবে, পশ্চিমবঙ্গ সরকার তা-ই করবে।
২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর টানা ১৫ বছর পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পরাশক্তি চীনের প্রভাব বাড়তে থাকার প্রেক্ষাপটে ভারত জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক সংযোগসহ বিভিন্ন কারণে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বিবেচনা করছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়ে...
১০ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে আওয়ামী লীগের সময় ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের সময় তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড,
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচনী কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি কিংবা সৌদি আরবসহ ১১ দেশের সঙ্গে সামরিক ও অন্য চুক্তিগুলো জনসম্মুখে আনা প্রয়োজন। এসব বিষয়ে সংসদেও বিস্তারিত আলোচনা হওয়া উচিত। জনগণকে অন্ধকারে রেখে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা উচিত নয়।
১৩ ঘণ্টা আগে