সাবেক ডিবি প্রধান হারুন মাস্ক পরে দেওয়াল টপকে পালিয়ে যান

পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উধ্বতন কর্মকর্তারা আজ দুপুর থেকে এক সঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ালেসে আর নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।
পুলিশ সদর দপ্তরের তিন জন পরিদর্শক আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা কই গেছে তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল।
আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাডে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান।
এর আগে যাত্রাবাড়ী থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায়। তখন হারুন থানার ওয়ারলেসে (ভিক্টর–৩) ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলে। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না।
এবিষয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:
- পলকের খোঁজ মিলছে না
- অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু, আলোচনায় ১৮ নাম
- সরকার পতনের পর যা জানালেন মেনন ও দিলীপ বড়ুয়া
- জ্বলছে মাশরাফির বাড়ি, পুড়ছে সাকিবের পার্টি অফিস
- কারামুক্ত হলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুর
- তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে: মির্জা ফখরুল
- সহকর্মী হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পুলিশের কর্মবিরতি
- অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু, আলোচনায় ১৮ নাম
- বনানীতে সাঈদ খোকনের বাড়িতে ভাঙচুর, লুটপাট
- বাংলাদেশ বিষয়ে ভারত সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নেবে
- যুক্তরাজ্যে আশ্রয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা
- বৈষম্যবিরোধী আন্দোলনে আটক সবাইকে মুক্তি দেওয়া শুরু
- খালেদা জিয়া মুক্ত

নাশকতাকারীরা যেখানেই থাকুক তাদের আমরা গ্রেপ্তার করব: ডিবিপ্রধান হারুন
বিমানবন্দর থেকে পলক আটক 







