
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আবারও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকে নিউমার্কেটে মোড়ে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
সরেজমিন জানা গেছে, আজ সকাল ৯টা থেকে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এ উপলক্ষে নিউমার্কেটের আশপাশে মাইক লাগান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেগুলো ভাঙচুর করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
আজ বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা।

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব...
২১ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শন করেন তিনি। এরপর শনিবার রাতেই প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে...
২৪ মিনিট আগে
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে