কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তিনটা নাগাদ এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, পুলিশ বক্সের আগুন মেট্রোরেল লাইনের নিচ দিয়ে থাকা চতুর্মুখী ফুটওভার ব্রিজেও ছড়িয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুর-১০ এ অবস্থান নেয় আন্দোলনকারীরা। বেলা ১১টার পর থেকে দফায় দফায় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। সেখানে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। অন্তত পাঁচটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও সকালে মিরপুর-১০ নম্বরে অবস্থান নেয়। ছাত্রদের তাড়া খেয়ে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। পুলিশের টিয়ার শেলে ২০ থেকে ৩০ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
৬ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
৬ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২০ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৩ মিনিট আগে