
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৬ সদস্যের কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সদস্যরা ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার লিখিতভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন বলে নিশ্চিত করেছেন পদত্যাগ করা একজন নেতা। তবে পদত্যাগের বিষয়ে খোলাসা করে কিছু জানায়নি সংগঠনের পক্ষ থেকে।
গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগের ঘোষণা দেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, ‘প্রথমে আমরা কমিটির ১২ সদস্য একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিই। এরপর আমাদের সঙ্গে আরও দুজন মৌখিকভাবে তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।’
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় নেতা-কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৬ সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সংসদ।
পদত্যাগের বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির আজকের পত্রিকাকে বলেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজের ১৬ সদস্যের কমিটির মধ্যে বেশ কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পদত্যাগের। অন্যদের চাপের কারণে কয়েকজন আমাকে ফোনে জানিয়েছেন তাঁরা কী করবেন। আমি তাঁদের শক্ত থাকতে বলেছি।’
লিখিত আকারে পদত্যাগ করেছেন কি না, জানতে চাইলে আব্দুল্লাহ আল আবির বলেন, ‘সেটা তাদের ব্যাপার। কেন্দ্রীয় কমিটির সঙ্গে হয়তো তাঁরা কথা বলবেন। যেহেতু আমাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, তাই আমরা সবাই বাড়িতে অবস্থান করছি।’

টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে মারধর ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।
১১ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান আলী নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তালিমুল উম্মা নূরে মদিনা কওমি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারের পর ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। তারা বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে...
১৯ মিনিট আগে