
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে পেপারলেস স্মার্ট সরকারব্যবস্থা গড়ে তোলা হবে। এতে সরকারি যেকোনো সেবা পেতে নাগরিকদের দপ্তরে ঘুরতে হবে না।
আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দেবীগঞ্জ পৌর এলাকার কলেজপাড়ায় ৩ একর জায়গায় ৬০ কোটি টাকা ব্যয়ে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য দেশে পেপারলেস স্মার্ট সরকারব্যবস্থা গ্রহণ করা। স্মার্ট বাংলাদেশে সরকারের কোনো সেবা পেতে, স্মার্ট নাগরিককে সরকারের কোনো দপ্তরে ঘুরতে হবে না। তার স্মার্ট ফোনের মাধ্যমেই পেপারলেস স্মার্ট সার্ভিস পেয়ে যাবেন।’
এই সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হুদা প্রমুখ।
জুনায়েদ আহমেদ পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পঞ্চগড়বাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, ১৫ বছর আগে প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ও কম্পিউটার ল্যাব দূরের কথা একটি কম্পিউটারও চোখে দেখিনি। আজকে সেই কম্পিউটার মাধ্যমিক উচ্চমাধ্যমিক কলেজ পর্যন্ত দিয়ে দিয়েছেন। আগামী বছর প্রাথমিক পর্যায়ে শেখ রাসেল ল্যাব স্থাপন করা হবে।
তিনি বলেন, আজ ইন্টারনেটকে প্রধানমন্ত্রী সুলভ ও সহজ করেছেন। বর্তমানে ১৩ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। যা ১৫ বছর আগে মাত্র ৫০ লাখ ছিল। এখন প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরা ইউরোপ, আমেরিকার মতো আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। তারা রোবটিক্স এ ইন্টারনেট অফ থিমস, আর্টিফিশিয়াল, ইন্টারনেট সাইবার সিকিউরিটি, ভার্চুয়ালিটি সম্পর্কে হাতের কলমে জানার সুযোগ পাবে।

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে সুশীলন এনজিওর বিরুদ্ধে। এর আগে ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
৬ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাই সুস্থ হয়ে যায়। ডিমের সঙ্গে অসুস্থতার কোনে সম্পর্ক আছে কি না, তা তদন্ত করবে শিক্
২১ মিনিট আগে
পরিদর্শনে সম্ভাব্য স্থানগুলোর বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে বাস টার্মিনাল ও অস্থায়ী ডিপো স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দি
২৫ মিনিট আগে
এই আয়োজন শুধু একটি ডিসকাউন্ট মেলা নয়, বরং দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের খুচরা বাজার ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে...
৪৪ মিনিট আগে