
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কথা বলেন।
গত ২২ জুন বাঘায় সংঘর্ষে আওয়ামী লীগের উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আহত হওয়ার চার দিন পর মারা যান। তাঁর মৃত্যুর জন্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশ কেন দুই পক্ষকে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে দিয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে আইজিপি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা খতিয়ে দেখব। যদি এ ধরনের অভিযান থাকে, আমরা এটা খতিয়ে দেখব।’ এ সময় তিনি পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে নিয়েও কথা বলেন। কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় বাহিনী হিসেবে নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে, সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।’
শুদ্ধি অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, ‘কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী প্রতিনিয়ত স্থবির থাকতে পারে না। প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সঙ্গে পেশাদারি বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যেকোনো অপরাধে যখনই আমাদের কাছে খবর আসে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। যে তথ্যই পাই, কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না।’
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বাহিনী কুকি-চিন প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, `পার্বত্য চট্টগ্রামে আর্মিসহ সকলে মিলে অপারেশনে নিয়োজিত আছি। আমার জানামতে, সেখানে এখন কোনো ভীতিকর পরিস্থিতি নাই। শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে।'
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশপ্রধান। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়া, রাজশাহী নগর পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মোছা. মঞ্জুরা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতের স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয় উপজেলা যুবদলের এক নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে...
২২ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
৪৪ মিনিট আগে