
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় গিয়ে তোপের মুখে পড়েন দলটির জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার। নেতা–কর্মীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
আজ বৃহস্পতিবার বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় এ ঘটনা ঘটে।
জানাজায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনীল কুমার সরকারকে চলে যেতে বলা হলে তিনি কাউকে কিছু না বলে চলে যান সেখান থেকে। এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগঠনিক দায়িত্ব থেকে মরহুম বাবুলকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলাম। এর মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে ওঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলে। তবে বিষয়টি দুঃখজনক। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি।’
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘চার দিন থেকে আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকার পরও হাসপাতালে দেখতে যাননি তিনি। নেতা–কর্মীরা এ ক্ষোভ থেকে তাঁকে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেছেন। তাৎক্ষণিক সেখান থেকে চলে যান তিনি।’
জানাজায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাবুল হত্যার বিষয়ে গোপনে যারা মদদ দিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকারীদের মদদদাতা প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এমপি আসাদুজ্জামান আসাদ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু কেন জানাজায় আসেনি। তাদের সৎ সাহস নেই। তাই তারা এই জানাজায় উপস্থিত হয়নি। তাদের নামে মামলা করা হবে এবং প্রয়োজনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
জানাজায় আওয়ামী লীগ নেতা বাবুলের বড় ছেলে আশিক জাবেদ বলেন, ‘দেশবাসীর কাছে পৌর মেয়র আক্কাছ আলীসহ বাবার হত্যাকারী সব আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতার আনার দাবি জানাই।’
জানাজায় বাবুলের স্ত্রী বেবি বেগম বলেন, ‘আমার স্বামী কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন। এই হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি জানাই।’

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আহত এক তরুণের মৃত্যুর গুজব ছড়িয়ে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৭টি ঘর ক্ষতিগ্রস্ত এবং গবাদিপশু লুটের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লুট হওয়া পশু উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মুদিদোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে কবির হোসেন ও সামছুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত সালমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত বাবা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
৪০ মিনিট আগে