কী মিল! দলীয় ৬ রানে দুই দলেরই প্রথম উইকেটের পতন। পাওয়ারপ্লেতে দুই দলের রানরেট কমপক্ষে ১০। সেমিফাইনালের পথ করে নেওয়ার ম্যাচ রোমাঞ্চের রেণু ছড়িয়ে এগোতে থাকলেও শেষ দিকে অস্ট্রেলিয়ার রান তোলার পথটা কঠিন করে তোলেন ভারতীয় বোলাররা। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার রানরেট যখন ৯, তখন আস্কিং রানরেট ছিল অনেক বেশি—১৭.৬৬! অর্থাৎ শেষ ১৮ বলে অস্ট্রেলিয়াকে তুলতে হতো ৫৩ রান; যেটি শেষ ওভারে রূপ নেয় ২৯ রানের সমীকরণে।
কঠিন এই সমীকরণ মেলাতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ৬ বলে তুলেছে ৪ রান। ২৪ রানে ম্যাচ জিতেছে ভারত। এই জয়ে মিচেল মার্শ-প্যাট কামিন্সদের অপেক্ষায় রেখে সেমিফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল।
সুপার এইটের গ্রুপ ১-এ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ভারত; নেট রানরেট ২.০১৭। ১ জয় এবং-০.৩৩১ নেট রানরেট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে অস্ট্রেলিয়ার সেমিতে যাওয়ার সম্ভাবনা আছে এখনো। তবে মিচেল মার্শদের তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ ৪৩ বলে ৭৬ রান করেন ট্রাভিস হেড। মিচেল মার্শ ২৮ বলে তোলেন ৩৭। বল হাতে সবচেয়ে সফল অর্শদীপ; ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।
এর আগে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। স্কোরবোর্ডে ৬ রান জমা পড়তেই রানের খাতা না খুলে বিদায় নেন বিরাট কোহলি। বোলার জশ হ্যাজলউডের বল খেলতে গিয়েছিলেন। ব্যাট-বলে ঠিকঠাক হয়নি। বল উঠে গিয়েছিল। বেশ খানিকটা জায়গা দৌড়ে গিয়ে তালুবন্দী করেন টিম ডেভিড। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শূন্য রানে আউট হলেন কোহলি। তাঁর বিদায়ের পরই মিচেল স্টার্কের ওপর চড়াও হন রোহিত। ইনিংসের তৃতীয় এবং স্টার্কের দ্বিতীয় ওভারে ২৯ রান নেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সবচেয়ে খরুচে ওভার অস্ট্রেলীয় এই বোলারের। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভারে ২২ রান হজম করেন স্টার্ক। ১ উইকেটেই পাওয়ারপ্লেতে ৬০ রান তোলে ভারত। এই ৬০ রানের মধ্যে ৫১ রানই রোহিতের। ১৯ বলে করেন এই বিশ্বকাপের দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত তিনি করেন ৯২ রান; যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ ইনিংস। ৭টি চার ও ৮টি ছক্কায় সাজানো ৪১ বলের রোহিতের ইনিংসটির স্ট্রাইকেরেট ২২৪.৩৯!
৮ ছক্কায় অনন্য এক রেকর্ডও গড়েছেন ম্যাচসেরা রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ছক্কার সংখ্যাকে উন্নীত করেছেন ১৩২-এ; যা কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ছক্কা।
২০০ পেরোনো ইনিংস গড়তে অবদান আছে সূর্যকুমার যাদব, শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার যথাক্রমে ৩১,২৮ ও ২৭ রানের ইনিংসেরও। মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস নেন ২টি করে উইকেট।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৩ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৫ ঘণ্টা আগে