বাংলাদেশের নেতৃস্থানীয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা সম্প্রতি অসামান্য গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবার জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে নিবন্ধনের প্রশংসিত সার্টিফিকেট বা সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থা ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার অ্যান্ড ব্যাগেজ হ্যান্ডেলিং, এয়ারক্রাফট হ্যান্ডেলিং অ্যান্ড লোডিং, এয়ারক্রাফট গ্রাউন্ড মুভমেন্ট অ্যান্ড কার্গো ও মেইল হ্যান্ডেলিং খাতে অসামান্য অবদান রাখায় ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড আইএটিএ সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রামের (আইএসএজিও) অধীনে নিবন্ধিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রাউন্ড অপারেশনসের জন্য আইএটিএ সেফটি অডিট (আইএসএজিও) গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবাগুলোতে উচ্চ মান বজায় রাখার জন্য ইউএস-বাংলাকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি বিমান পরিবহন শিল্পে আমাদের অবস্থানকে আরও মজবুত করবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের এই সনদপত্র আমাদের যাত্রীদের এবং নিয়ন্ত্রকদের আমাদের সুরক্ষা, নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবাগুলোর গুণমান ব্যবস্থার ওপর আস্থা প্রদান করবে।
উল্লেখ্য, ইউএস-বাংলা ২০২৩ সাল থেকে একটি আইওএসএ (আইএটিএ অপারেশনাল সেফটি অডিট) নিবন্ধিত বিমান পরিবহন সংস্থা। এখন এটি আইএসএজিওর নিবন্ধনও পেল। ইউএস-বাংলা সব সময় সুরক্ষা ও কর্মক্ষমতার ক্ষেত্রে সেরাটা দিতে উন্মুখ। এই অর্জন আমাদের দক্ষতারই প্রমাণ।

আজ শুক্রবার বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে সারা দেশের কৃষকদের কাছে যথাসময়ে সুষম সার সরবরাহের লক্ষ্যে সরকার বদ্ধপরিকর।
১৮ ঘণ্টা আগে
টানা ৩ দফা বাড়ানোর পর কমল সোনার দাম। এবার ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
২১ ঘণ্টা আগে
দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রপ্তানি কোটা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে অনুমোদন দেওয়া কোটার কতটা বাস্তবে রপ্তানি হয়েছে, তা যাচাই করে অব্যবহৃত অংশ কমানো বা সমন্বয় করা হবে।
১ দিন আগে
আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মকানুন আরও সহজ ও পরিষ্কার করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে আমদানি-সংক্রান্ত যেসব নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো একত্র করে একটি সার্কুলারের আওতায় আনা হয়েছে।
১ দিন আগে