টানা তিন দিন কড়াকড়ি বজায় থাকলেও আজ শনিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি ধরে রাখা যায়নি। পশ্চিমাঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গের বেশির ভাগ ট্রেন ছিল যাত্রীতে পরিপূর্ণ। বগিতে আসন না পাওয়ায় ছাদ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুর ছাড়ে কয়েকটি ট্রেন।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাস্তবতার কারণে আর উৎসব মুখর পরিবেশের কারণে তাঁরা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেননি।
আজ শনিবার কুড়িগ্রাম এক্সপ্রেস ছিল যাত্রীতে ভর্তি। কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। এতে করে অনেকেই উঠেছেন ছাদে। ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৯টার পরে কমলাপুর স্টেশন ত্যাগ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আখতারুজ্জামান রিপন নামে এক যাত্রী পোস্ট করেছেন, রেলের বাঁশ থেরাপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিনা টিকিটের যাত্রীদের জয়জয়কার কমলাপুর স্টেশনে।
নামমাত্র বাঁশ থেরাপিতে রেলের কর্মকর্তারা কতটা পকেট ভারী করেছেন সেটাও দেখার বিষয়। ঈদ যাত্রায় সঠিক যাত্রীসেবায় রেল প্রতিবারই ব্যর্থ। এছাড়া টিকিট কেটেও আজ আসন পাননি এমন যাত্রীরা ছাদে উঠেছেন।
প্রতিবার বাঁশের গেট করে যাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে চাইলেও শেষের দুই দিনে সেটি আর বজায় থাকে না। র্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ রেলওয়ে কর্তৃপক্ষ শেষের দুই দিন অতিরিক্ত যাত্রী ঠেকাতে সবভাবেই ব্যর্থ হয়েছে।
স্টেশন সূত্রে জানা যায়, রাতে উত্তরবঙ্গের চারটি ট্রেনই এমন যাত্রী বোঝাই হয়ে ঢাকা ছাড়বে।
ঢাকা বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে গতকাল শুক্রবার জানিয়েছিলেন, শনিবার ও রোববার যাত্রী আটকানো সম্ভব নয়।
যদিও এর একদিন আগে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন এবার তিনি এ প্লাস পাবেন। তবে কমলাপুরে নিয়োজিত রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুর দিকে যাত্রীসেবা মান ধরে রাখা গেলেও শেষের দিকে এসে এটি আর পারা যায় না।
আজ দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আজকে সারা দিনে দুইটা স্পেশাল ট্রেনসহ মোট ৬৯ জোড়া ট্রেন চলাচল করবে। এই ট্রেনগুলোর মাধ্যমে এক থেকে দেড় লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন।
তিনি এটাও উল্লেখ করেন, আন্তনগরে ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি হলেও দিনে চাহিদা থাকে লাখের কাছাকাছি।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
২ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৩ ঘণ্টা আগে