
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধজাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে। বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে আসতে চাচ্ছে। দেশে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী অনেক শক্তিশালী শুনেছি। কিন্তু এটি নিয়ে আমরা তাদের কোনো ভূমিকা দেখছি না, এটি সত্যি দুঃখজনক।’
আজ শনিবার রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে জাপা চেয়ারম্যান চার দিনের সফরে রংপুরে এসে পৌঁছালে দলীয় নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
জি এম কাদের বলেন, ‘মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে এ দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখলে নিয়ে ফেলে, আবার কোন মহত্ত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কি না আমরা জানি না। দেশের সার্বভৌমত্ব রক্ষার করার দায়িত্ব আমাদের। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে, আমি প্রশ্ন করতাম।’
বাজেট নিয়ে জি এম কাদের বলেন, ‘সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এ বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার পরে কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়িয়েছে। আমি বলব, অর্থের বিরাট অপচয় হয়েছে। তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘বর্তমানে কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, অপর দিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে। কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। তাই এই নীতি কোনো কাজে আসবে না।’
গ্যাস প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে। অথচ দেশে গ্যাসের বিশাল মজুত রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে।’
এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুরের পদ্মা নদীর কবিরপুর চর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ২৩ দিনের ব্যবধানে নদী থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হলেও কারও পরিচয় মেলেনি। পুলিশ বলছে, পচনের কারণে পরিচয় শনাক্তে জটিলতা হচ্ছে।
১৪ মিনিট আগে
নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইকরামুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে ছাত্রীদের ক্লাস বর্জন ও আন্দোলনের মুখে থানা-পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নেয়।
১৭ মিনিট আগে
সাত বছর বয়সী শিশু মরিয়ম গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যায়। বাড়িতে সহপাঠীর বাবা জামিনুর ইসলাম (৩২) ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ চাপা দিয়ে রাখেন।
২০ মিনিট আগে
সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গরু আমদানির ভুয়া অনুমোদনপত্র তৈরি করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই নির্দেশ
৪৩ মিনিট আগে