
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝে চাপা পড়ে হাদিউল ইসলাম সেলিম (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সৌখিন পরিবহন বাসের টিকিটমাস্টার ছিলেন। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে মহাখালী বাস টার্মিনালে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে হাদিউল ইসলাম সেলিম বাস টার্মিনালে কর্তব্যরত ছিলেন। টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের একটি বাস বের হচ্ছিল আর তার পাশে বিনিময় পরিবহনের আরেকটি বাস দাঁড় করানো ছিল। এ সময় দুই বাসের মাঝে চাপা পড়েন টিকিট মাস্টার। ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর সৌখিন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
হাদিউল ইসলামের সহকর্মী মো. নুরুল ইসলাম জানান, সেলিম ভোরে টার্মিনালে ডিউটি করছিলেন। তখন সৌখিন পরিবহন টার্মিনাল থেকে বের হচ্ছিল। সেলিম বাসটিকে পেছনের দিকে আসতে বলে। বাসচালক দ্রুত পেছনের দিকে এসে দাঁড়িয়ে থাকা বিনিময় পরিবহনের সঙ্গে সেলিমকে চাপা দেন। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার ইসখাদা গ্রামে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুরের শ্রীপুরে থাকতেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে