ঈদ মানেই বাড়তি আনন্দ। ঈদ মানেই ফ্যান্টাসি কিংডমের বিশেষ আয়োজন। প্রতিবারই ঈদ উৎসব উদ্যাপনের জন্য ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স বিনোদন পিপাসুদের কথা চিন্তা করে ভিন্ন রকম নতুন নতুন আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স-এ অত্যাধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন তুরস্কে উদ্ভূত রাইড টর্নেডো ৩৬০ ভিআর সংযোজন করা হয়েছে।
টর্নেডো ৩৬০ ভিআর আনার মাধ্যমে দেশের বিনোদন খাতে নতুন দ্বার উন্মোচন হয়েছে। বিস্ময়কর দৃশ্য, ডায়নোসর, হাই-স্পিড রেসিং বাস্তবে অনুভব করার সঙ্গে ৩৬০ ডিগ্রি রোটেশন রাইডটির রোমাঞ্চের মাত্রা আরও বাড়িয়ে দিবে।
টর্নেডো ৩৬০ ভিআর রাইডটিতে ব্যবহৃত হয়েছে ফাইবারগ্লাস শোল্ডার হারনেস; সঙ্গেই রয়েছে অতিরিক্ত বেল্ট লক যেন দর্শনার্থীদের নিরাপত্তায় কোনো ত্রুটি না থাকে। আবার ভিআর হেডসেট ৫.১ সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা বাস্তবের মতো ছবি দেখতে ও শুনতে পাবে এই রাইডটিতে। ৭ মিনিটব্যাপী চলমান এই রাইডটি দর্শনার্থীদের মনে বিশেষ দাগ কেটে যাবে বলে বিশ্বাস করা হচ্ছে।
বিগত দুই যুগ ধরে ফ্যান্টাসি কিংডম দেশের দর্শনার্থীদের ভিন্নধর্মী বিনোদনের ব্যবস্থা করে আসছে। টর্নেডো ৩৬০ ভিআর তাদের এই প্রচেষ্টার আরেকটি সংযোজন। ভার্চুয়াল রিয়ালিটির জগতে বিনোদনের ভিন্ন মাত্রা যোগ করতে ফ্যান্টাসি কিংডম-এ, এই নতুন রাইডের কোনো জুড়ি নেই। বিনোদন শিল্পে নতুন মাত্রা যোগ করার লক্ষে সবসময় কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. পথিকৃত।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে