
ঈদুল আজহার বাকি মাত্র পাঁচ দিন। বাসে ঈদে ঘরমুখী মানুষের চাপ এখনো নেই। নেই অনলাইনে দূরপাল্লার বাসের টিকিট। বাস কাউন্টারে টিকিট মিললেও বাড়তি দাম গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
গতকাল সোমবার রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল—সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও কল্যাণপুরে বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে এমন তথ্য জানা গেল। যাত্রীদের অভিযোগ, ঈদের সময় টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বাসমালিকেরা বাড়তি মুনাফার ফন্দি করেন। এবারও এর ব্যতিক্রম নয়। তবে বাস কাউন্টারের কর্মীদের দাবি, ঈদযাত্রার সময় ঢাকায় ফিরতি পথে যাত্রী পাওয়া যায় না। সেটা পুষিয়ে নিতে দাম সামান্য বাড়ানো হয়।
ঈদুল আজহার সরকারি ছুটি ১৬ থেকে ১৮ জুন। তবে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী বৃহস্পতিবার থেকেই ঈদযাত্রা শুরু হবে। বাস কোম্পানিগুলো বলছে, ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অভিযোগ উঠেছে, এই তিন দিনের বাসের টিকিটের দামও বেশি। দূরত্ব ও বাসভেদে টিকিটপ্রতি বাড়তি আদায় করা হচ্ছে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।
গতকাল সায়েদাবাদ থেকে ফরিদপুরে যেতে বাস খুঁজছিলেন শান্ত ইসলাম। গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে তিনি বলেন, টিকিটের দাম ১০০ টাকা বেশি চাইছে।
সায়েদাবাদে শ্যামলী পরিবহনের একটি কাউন্টারের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল রুটে টিকিটের দাম ৫০০ থেকে বেড়ে ৬৫০ টাকা হয়েছে। ঈদের সময় ঢাকা থেকে যাত্রাকালে ৩৬ জন যাত্রী পাওয়া গেলেও ফেরার সময় কখনো কখনো দুজনও পাওয়া যায় না। তাই খরচ পোষাতে দাম সামান্য বাড়াতে হয়।
বাসের টিকিটের বেশি সংকট উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যের। অনলাইনে টিকিট নেই। কাউন্টারে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট বুকিং দিতে হচ্ছে। অনলাইনে নওগাঁর টিকিট না পেয়ে গতকাল একটি এসি বাসের কাউন্টারে এসে টিকিট বুকিং দেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজের ছাত্রী মাহবুবা বিথী। তিনি বলেন, ১ হাজার টাকার টিকিটের জন্য দিতে হলো ১ হাজার ৮০০ টাকা।
মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে জানা যায়, এখান থেকে যেসব বাস ছাড়ে, সেগুলোর টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা নেই। ঈদের সময়েও বাস ছাড়ার আগে কাউন্টার থেকে টিকিট কিনতে হয়। ভাড়া দিতে হয় সাধারণ সময়ের চেয়ে বেশি।

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদরঘাট থানাধীন ওই জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে...
১৭ মিনিট আগে
চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলওয়ে জংশন স্টেশনে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় আটকা পড়েন প্রায় ৮০০ যাত্রী। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন...
২৮ মিনিট আগে
নড়াইলে বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক (৫৩) ওই গ্রামের মৃত সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
১ ঘণ্টা আগে
ফুটবলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও উন্মাদনার নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার পটুয়াখালীতে ব্রাজিলের জয় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করিয়েছেন এক আর্জেন্টিনা সমর্থক। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে...
১ ঘণ্টা আগে