
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করবেন না তিনি। আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের এক আদালতে চলছে হান্টারের বিচার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে। এ সময় উপস্থাপক জানতে চান, বিচারকের দেওয়া রায় মেনে নেবেন কি না জো বাইডেন। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।’
হান্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মূলত ২০১৮ সালে এক বন্দুক কেনা নিয়ে। তিনটি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেগুলো হচ্ছে—আগ্নেয়াস্ত্রটি কেনার ফরমে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার। ফরমে মাদকাসক্ত নন বললেও মাদক নিরাময়ের চিকিৎসা চলমান থাকার সময় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।
হান্টার বাইডেন বন্দুক কেনার সময় অনুমোদিত বিক্রেতার কাছেও মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ ছাড়া, ১১ দিন অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের মালিকও ছিলেন তিনি।
এফবিআইয়ের ফরেনসিক বিভাগের কেমিস্ট জেসন ব্রিউয়ারের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছেন মামলার কৌঁসুলিরা। লেদারের যে ব্যাগে হান্টারের বন্দুক পাওয়া গেছে, তা পরীক্ষা করে কোকেন পেয়েছিলেন ব্রিউয়ার। তবে তার পরিমাণ খুবই নগণ্য ছিল বলে কৌঁসুলিদের বলেন তিনি।
২০১৫ সালে ৪৬ বছর বয়সে ব্রেইন ক্যানসারে মৃত্যুবরণ করেন জো বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন। মূলত এর পর থেকেই হান্টার বাইডেনের মাদকাসক্তি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
তবে হান্টার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি তখন মাদকাসক্ত ছিলেন না এবং আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারীও তিনি নন।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে