মালয়েশিয়ার চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুলে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইইএলটিএসে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি।
আজমাইন মুজতাবিরের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে। আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান তিনি। চার ভাই-বোনের মধ্যে আজমাইন বড়। বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইবাদ আলী তাঁর দাদা। মা-বাবার সঙ্গে তিনি এখন মালয়েশিয়ায় বসবাস করেন। আজমাইন মুজতাবির মালয়েশিয়ায় এ বছর আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড সৃষ্টি করেছেন। এ ছাড়া স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট বা এসআইটি স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে আজমাইন ১ হাজার ৬০০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে অভূতপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন।
এই স্কলারশিপের মাধ্যমে আজমাইন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। তিনি গত বছর চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ লেভেল পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষায় পদার্থ ও রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথে শতভাগ নম্বর পেয়ে বিস্ময়কর মেধার স্বাক্ষর রাখেন।
ভবিষ্যতে এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হতে চান আজমাইন। তিনি জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ইংরেজি বলতে পারা, শুনে বুঝতে পারা, লিখতে পারা খুব জরুরি। লক্ষ্য স্থির করে লেগে থাকলে সাফল্য আসবে বলে বিশ্বাস করেন আজমাইন।
স্কলারশিপ সম্পর্কিত আরও খবর পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
৫ ঘণ্টা আগে
রোবট এখন আর কল্পকাহিনির বিষয় নয়। মানুষের নানা কাজে যুক্ত হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির এই পরিবর্তনের সময়ে শিশুদেরও রোবোটিকসের সঙ্গে পরিচিত করা দরকার। তবে শেখার শুরুটা হতে হবে আনন্দের, চাপ দিয়ে নয়।
৫ ঘণ্টা আগে