
আসছে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে বেশ কিছু খাতে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ও করভার কমানোর প্রস্তাবও রয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এসব প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী। এর মধ্যে গুঁড়া দুধের ওপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হচ্ছে। কমানো হচ্ছে ল্যাপটপ, বিদেশি পোশাক ইত্যাদির মূসক। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।
দাম কমতে পারে যেসব পণ্যের—
গুঁড়া দুধ
বাজারে গুঁড়া দুধের দাম দীর্ঘদিন ধরে চড়া। সরকারি সংস্থা টিসিবির হিসাবে, এক কেজি গুঁড়া দুধ কিনতে এখন ৭৯০ থেকে ৮০০ টাকা লাগে। বাজেটে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধে ২০ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। ফলে গুঁড়া দুধের দাম কিছুটা কমতে পারে।
ল্যাপটপ
ল্যাপটপ আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আরও কিছু কর প্রস্তাব আছে। অর্থমন্ত্রী বলেছেন, নতুন কর পণ্যটিতে মোট করভার ৩১ শতাংশ থেকে কমে সাড়ে ২০ শতাংশ হবে, যা দাম কমাতে সহায়তা করবে।
বিদেশি পোশাক
নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফলে বিদেশি পোশাকের দাম কমতে পারে।
ডায়ালাইসিস সেবা
বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত ফিল্টারের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সেবাটির ব্যয় কমতে পারে। যদিও বিগত বাজেটগুলোয় ডায়ালাইসিস সেবার বিভিন্ন উপকরণে শুল্ককর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সেবামূল্য কমেনি বলে অভিযোগ রয়েছে।
ডেঙ্গুর কিট
ডেঙ্গু পরীক্ষার কিটের দাম কমতে পারে। কারণ, এতে শুল্কছাড় দেওয়া হয়েছে।
অন্যান্য
ক্যানসারের ওষুধের কাঁচামাল, শুকনা ফল,মাশরুম, গ্রিন টি, কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ককর, ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। ফলে দাম কমার সুযোগ তৈরি হবে।
বাজেট ২০২৪–২৫ সম্পর্কিত আরও খবর পড়ুন:

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা
৩ ঘণ্টা আগে
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক
৩ ঘণ্টা আগে
এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
২১ ঘণ্টা আগে