ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের শর্তে আরও তিন বছর কর অব্যাহতির সুবিধা পেয়েছে তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের ১৯টি উপখাত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতের জন্য এ ছাড় দেওয়া হয়েছে।
কর অব্যাহতির সুবিধা পাওয়া উপখাতগুলো হলো—এআই বেজড সল্যুশন ডেভেলপমেন্ট, ব্লকচেইন বেজড সল্যুশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স ও ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস, ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস, আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং, ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাব্লিকেশন, আইসিটি ফ্রিল্যান্সিং, কল সেন্টার সার্ভিস এবং ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।
জানা গেছে, কর অব্যাহতির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট (এআই), ব্লকচেইন, রোবটিক্স, সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (স্যাস) ও ডেটা সাইয়েন্স। আর কর অব্যাহতির সুবিধা থেকে বাদ পড়েছে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্লাউড সার্ভিস। বর্তমানে আইসিটি খাতের ২৭টি উপখাত কর অব্যাহতির সুবিধা পেয়ে আসছে। তবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কেবল ১৯ খাতে এই সুবিধা থাকছে।
এর আগে, সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে কর অব্যাহতি চার বছরের জন্য বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ২০১১ সাল থেকে আইটি সেবার ওপর কর অব্যাহতি দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১ দিন আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
২ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
২ দিন আগে