ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকালে। বুথফেরত জরিপে বিজেপির জয়ের খবর দেওয়ার পর শেয়ারবাজার চাঙা হলেও ভোট গণনা শুরু হতেই পড়তে শুরু করেছে। এরই মধ্যে সেনসেক্সের সূচক ৫০০০ পয়েন্ট কমেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভোট গণনা শুরুর পরপরই পতন হতে থাকে সূচকের। আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ২০০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। ১১টা ১০ মিনিট নাগাদ ৪০০০ পয়েন্ট পতন হয়। মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের যে ফলাফল প্রকাশিত হয়, তাতে দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ২৯১টি লোকসভা আসনে এগিয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এখনো পৌঁছায়নি। পিটিআই সূত্র অনুযায়ী, বারানসিতে একসময়ে পিছিয়ে গিয়েছিলেন মোদি। তারই প্রভাব পড়েছে সেনসেক্সে। পরে অবশ্য মোদি এগিয়ে যান।
সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয়েছে ৩ দশমিক ০৩ শতাংশ। তার পরে নিফটি সূচক দাঁড়িয়েছে ২২৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। সকাল সাড়ে ৯টায় দাঁড়িয়েছে ৭৪১০৭-এ। মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় ২০ লাখ কোটি টাকা। বেলা ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয়েছে ৫.০৭ শতাংশ।
সোমবার শেয়ারবাজার উঠেছিল নজিরবিহীনভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। শেয়ারবাজারে অর্থলগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৪ লাখ কোটি টাকার শেয়ার সম্পদ।
অর্থলগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি। বিশেষজ্ঞ কমল পারেখ দাবি করেছিলেন, ওই উত্থানের ফলে আরও ঝুঁকিপূর্ণ হতে পারে শেয়ারবাজার। সমীক্ষা না মিললে পতন হবে।

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
১৫ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
১ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৩ ঘণ্টা আগে