জয়পুরহাট সদরের দোয়ানীঘাটের বাসিন্দা মো. ফেরদৌস। একটি রিক্রুটিং এজেন্সিকে তিন দফায় সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছেন। ঢাকায় এসে কয়েক দিন ধরে মালয়েশিয়ার ফ্লাইটের টিকিটের অপেক্ষায়। কিন্তু এজেন্সি তিনিসহ তাঁর সঙ্গে আসা আরও ১৫ জনের টিকিটের ব্যবস্থা করে দিতে পারেনি।
ফেরদৌসের পকেটে এখন সাকল্যে দেড় শ টাকা। হোটেলে গিয়ে রাত কাটানোর অবস্থাও নেই। এখনো তিনি জানেন না কী করবেন। রাত ১২টার পরই মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এজেন্সির লোকেরা এখনো আশ্বাস দিয়ে যাচ্ছে। ফেরদৌসকে হয়তো শেষ পর্যন্ত বাড়িই ফিরতে হবে। বাড়িটাই তাঁর শেষ সম্বল।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কথা হয় ফেরদৌসের সঙ্গে। তিনি এখনো টিকিটের অপেক্ষায় বসে আছেন। রাতে খাবার জোটেনি। পকেটে দেড় শ টাকা কোথায় রাতটা কাটাবেন জানেন না!
ফেরদৌস জানান, প্রবাসী ব্যাংক থেকে ৩ লাখ ঋণ নিয়েছেন। সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছেন। গত ২৫ মে দিয়েছেন দেড় লাখ। আর ঢাকা এসে আবার দিয়েছেন ৫০ হাজার। এ ছাড়া বহুবার জয়পুরহাট থেকে ঢাকায় যাতায়াত বাবদ এরই মধ্যে অন্তত ৩০ হাজার টাকা খরচ হয়ে গেছে তাঁর।
এর আগে ১৬ বছর মালয়েশিয়া ছিলেন বলে জানান ফেরদৌস। তবে কোনো কারণে চলে আসতে হয়েছিল। তেমন পয়সাকড়িও রোজগার করতে পারেননি। ভিটেমাটি ছাড়া কোনো সম্পত্তি নেই। এক বছর আগে দেশে ফেরেন।
তিনি বলেন, আমরা এখানে ১৬ জন আছি। এজেন্সির লোকেরা এখনো বলছে, যে করেই হোক তারা মালয়েশিয়া পাঠাবে। কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। এখন জানেন না, তারা কোথায় যেতে বলবে—বিমানবন্দর নাকি বাড়ি!

‘অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যায়নি।’ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ‘বঙ্গভবনের ইতিহাস’ পাতায় ঢুকলে এমন বার্তা দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও রয়েছে একাধিক অসম্পূর্ণ পাতা।
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১২ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
১২ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১৪ ঘণ্টা আগে